বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

পাবনা-৪ আসনে গণসংযোগকালে বিএনপি প্রার্থী হাবিবের উপর হামলা, গুরুতর আহত


ঈশ্বরদী প্রতিনিধিঃ
পাবনা-৪ (ঈশ্বরদী) আসনের বিএনপির প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের হামলায় বিএনপির আরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় হাবিবুর রহমান হাবিবকে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার (২৬ডিসেম্বর) সকাল ১১ টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার আলহাজ্ব মোড়ে প্রচারনা ও গণসংযোগকালে এ হামলা করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, পাবনা-৪ আসনের বিএনপির প্রার্থী ঈশ্বরদী শহরের আলহাজ্ব মিলস উচ্চ বিদ্যালয় মাঠে জনসংযোগের জন্য জমায়েত হলে একদল দুর্বৃত্ত আতর্কিত সেখানে হামলা চালায়। এতে হাবিবসহ কয়েকজন আহত হয়েছেন। 
পরে খবর পেয়ে পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে ঈশ্বরদী সদর হাসপাতালে নিয়ে আসে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।

Post a Comment

0 Comments