বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

পাবনার টেবুনিয়ায় নৌকার ভোট চাইলেন ব্যবসায়ী নেতারা


নিজস্ব প্রতিনিধিঃ
নির্বাচনের আর মাত্র ৫ দিন বাকী। এরই মধ্যে প্রচার প্রচারনায় উৎসবমুখর পাবনা-৫ আসনের প্রতিটি এলাকা। প্রচার প্রচারণায় আওয়ামীলীগ এগিয়ে থাকলেও খুব একটা দেখা মিলছে না জামায়াতের ধানের শীষের প্রার্থীর জনসংযোগ ও প্রচারণা।

আজ সোমবার(২৪ডিসেঃ) পাবনার টেবুনিয়ায় নৌকার পক্ষে গণসংযোগ ও প্রচারনা চালিয়েছে টেবুনিয়া বাজার ব্যবসায়ী সমিতি।

এসময় টেবুনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার জহুরুল ইসলাম আলো ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের নেতৃত্বে  প্রায় শতাধিক ব্যবসায়ী অংশগ্রহন করেন। এসময় তারা বাজারের প্রতিটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স কে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃজাহিদ হাসান, হাসানুজ্জামান হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন সরদার আলাল, হাসান মল্লিক, আবু বকর  সিদ্দিক, খন্দকার ফারুক হোসেন, মোঃ সাইদুর রহমান, খন্দকার আরব আলী, খন্দকার জহুরুল আলম পিকু, আরিফ হোসেন, আঃছালাম মেম্বার ব্যবসায়ী ও যুবলীগ নেতা মনিরুল ইসলাম মনি প্রমুখ।

Post a Comment

0 Comments